বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
কুবি প্রেস ক্লাবের নেতৃত্বে তনয়-আব্দুল্লাহ
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ এএম আপডেট: ০২.১২.২০২৫ ১:১৮ এএম |



 কুবি প্রেস  ক্লাবের নেতৃত্বে  তনয়-আব্দুল্লাহকুবি প্রতিনিধি :
'সর্বদা সত্যের সন্ধানে' স্লোগানকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নয় সদস্যের ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক কুমিল্লার কাগজ ও দৈনিক আজকের পত্রিকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আতিকুর রহমান (তনয়) এবং সাধারণ সম্পাদক হয়েছেন বার্তা বাজারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ।
সোমবার (১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের, উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নাহিদ ইকবাল, সদ্য সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রিফাত এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক জাভেদ রায়হান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বর্তমানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারিয়াম আক্তার শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার শহর এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাজিদুর রহমান। অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক সকাল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাফি হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দ্যা ঢাকা ডায়েরি এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল হাকিম বাপ্পী, তথ্য ও পাঠাগার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফেস দ্যা পিপল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসিন আরমান। পাশাপাশি, কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা প্রকাশ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল শাহরিয়ার অন্তু ও সময় জার্নাল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুদীপ্ত সাহা।
সদ্য মনোনীত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, 'সর্বদা সত্যের সন্ধানে' কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব সবসময় কাজ করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য সামনেও ক্লাবের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। শিক্ষার্থীদের কল্যাণে স্বচ্ছ ও নৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠা করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।'
সদ্য মনোনীত সভাপতি মো. আতিকুর রহমান (তনয়) বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের এই পদবি আমার কাছে শুধু পদ নয়, এটি আমার কাছে একটি দায়িত্ব। শুরু থেকে দেখে এসেছি কুবি প্রেস ক্লাব শুধু সংবাদ সংগ্রহ বা প্রচারের কেন্দ্র নয়, বরং এটি সত্য, ন্যায় ও দায়িত্ববোধের চর্চার জায়গা। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমার সকলের সহযোগিতা প্রয়োজন। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে, কমিটির সকলের সহযোগিতায় কুবি প্রেস ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।'
উল্লেখ্য, উক্ত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ
কুমিল্লা সরকারি কলেজে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক
১৪ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২