ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর উত্তর পাড়া গ্রামের মোবারক হোসেন নামে এক ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করেছে।
পারিবার
ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, উপজেলার শশীদল ইউনিয়নের সাজঘর উওর পাড়া
এলাকায় গত ৩০ নভেম্বর সকালে মৃত ইউনুস মিয়ার ছেলে মোবারক হোসেন ভূইয়া (৫৫)
ঘটনার দিন সকালে নিজ ঘরে (কেরির বড়ি) বিষ পান করে ছটফট করছিল। পরিবারের
লোকজন তাকে দেখে সন্দেহ হলে তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া
পথে মোবারক হোসেন ভূইয়া মারা যায়। পরে তার লাশ বাড়ীতে নিয়ে এসে
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ খবর দিলে থানার এস আই আবদুস সবুর সঙ্গীয় ফোর্সসহ
মৃত মোবারকের বাড়ীতে গিয়ে লাশের শোরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের
জন্য মোবারকের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ
ব্যপারে মৃত মোবারকের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায়
একটি অপমৃত্যুর মামলা দাখিল করে। মামলার বাদী বিলকিস আক্তার বলেন, আমার
স্বামী দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগ ও মানসিক ভাবে অসুস্থ ছিল।
