শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
কিংসের ফুটবলাররা ক্যাম্পে, নেপালের ফুটবলারের সঙ্গে ক্যাবরেরার অনুশীলন
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:১৫ এএম আপডেট: ০৮.১১.২০২৫ ১:৩৯ এএম |


  কিংসের ফুটবলাররা ক্যাম্পে, নেপালের ফুটবলারের সঙ্গে ক্যাবরেরার অনুশীলন

জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। আজ রাতে বাংলাদেশের টিম হোটেলে ক্লাবটির দশ জন ফুটবলার ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেন। তাতে এখন জাতীয় দলের ক্যাম্পে ফুটবলার সংখ্যা ২৫ জন। ভারত ও নেপালের বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে হামজা চৌধুরী ও কানাডা থেকে সামিত সোমের আসার কথা ১০ ও ১১ নভেম্বরে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ ফর্টিজের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। কিংস অ্যারেনায় ৩৫ মিনিটের দুই অর্ধের সেই ম্যাচে বাংলাদেশ  ১-০ গোলে হেরেছে। ফর্টিজের অন্যতম ফুটবলার নেপালের অনন্ত তামাং। বাংলাদেশ এই তারকা ফুটবলারের দেশের বিপক্ষে ঢাকায় ১৩ নভেম্বর খেলবে। সেই প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে আগেই ম্যাচ খেললেন বাংলাদেশের ফুটবলাররা।  
হ্যাভিয়ের ক্যাবরেরা ৪ নভেম্বর থেকে দলের অনুশীলন করাচ্ছেন। প্রথম দিন তিনি মিডিয়া সেশন রেখেছিলেন। এরপর টানা তিন দিন মিডিয়াকে অবরুদ্ধ রেখেছেন। মিডিয়াকে তিনি অবরুদ্ধ রাখেন অথচ যার বিপক্ষে ম্যাচ, সেই দলের ফুটবলারের সঙ্গে তিনি অনুশীলন ম্যাচের সূচি ঠিক করেন। কিংসের ফুটবলার ছাড়া বাংলাদেশ দল অপূর্ণাঙ্গ, এরপরও বাংলাদেশের কৌশল-সামর্থ্য বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না নেপালের অভিজ্ঞ ফুটবলার অনন্তর। 
বাংলাদেশ দল ম্যাচ খেলবে জাতীয় স্টেডিয়ামে। এত দিন সেখানে অনুশীলন করে আজ প্রস্তুতি ম্যাচ খেলেছে কিংস অ্যারেনায়। কোচ ক্যাবরেরার পরিকল্পনা বোঝা ভারি দায়!












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২