শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৪:৩৪ পিএম |


 বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড

ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে তুরস্কের বিপক্ষে তিন মিনিটেই যুক্তরাষ্ট্রের গোল। এই গোলটি বিশেষ, কারণ অ্যাস্টন ট্রাস্টির ওই জাল কাঁপানো শটে রেকর্ড হয়েছে। 
টুর্নামেন্টের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড হয়েছে এবার। ট্রাস্টির গোল ছিল এই আসরের ১৭৩তম, তাতে ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত আসরে হওয়া ১৭২ গোলের রেকর্ড ভেঙে গেছে।
ট্রাস্টির ওই গোলের পর আরও চারটি গোল হয়েছে এদিন। ৩-২ গোলে তুরস্কের জয় শেষে গোলসংখ্যা বেড়ে ১৭৭। চলতি আসরের ৫৯তম ম্যাচে এই নতুন রেকর্ড হলো। তবে ৬০তম ম্যাচে অস্ট্রেলিয়া-প্যারাগুয়ে গোলশূন্য ড্র করায় সেই সংখ্যা বাড়েনি।
২০২২ বিশ্বকাপে মোট ৬৪ ম্যাচে ১৭২ গোল হয়েছিল। চলতি আসরে ম্যাচ ১০৪টি, কাতারের চেয়েও ৪০টি বেশি। এই আসরে জার্মানি ও নেদারল্যান্ডস সর্বোচ্চ ১০টি করে গোল করেছে। আটটি করে গোল কানাডা ও যুক্তরাষ্ট্রের। সাতটি করে গোল করেছে পাঁচ দল- সুইজারল্যান্ড, ব্রাজিল, জাপান, সুইডেন ও নরওয়ে।
চলতি বিশ্বকাপে গোলবন্যা দেখে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ‘কাতারের আগের ১৭২ গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়া সেই উত্তেজনা ও আক্রমণের শক্তি তুলে ধরে, যেটা ২০২৬ বিশ্বকাপকে অবিস্মরণীয় করে তুলে ধরেছে।’ 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২