শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৪:৩৩ পিএম |

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর
জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে ইকুয়েডর। জাতীয় দলের এই অবিস্মরণীয় সাফল্যের পরের দিন আজ (শুক্রবার) জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।
নিউজার্সিতে ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ইকুয়েডর। মেটলাইফ স্টেডিয়ামে দুই মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পাঁচ মিনিট পর নিলসন আঙ্গুলো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি একটি পেনাল্টি পেয়েছিল। কিন্তু ভিএআরে তা বাতিল হয় আক্রমণটি বিল্ডআপের সময় ফাউলের কারণে। ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার গোলে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ আমেরিকার দল।
এই জয়ে আটটি তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউটে খেলা নিশ্চিত করেছে ইকুয়েডর। জার্মানদের বধ করার আনন্দ উদযাপনে পুরো দেশেই ছুটি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া। ইকুয়েডরিয়ান সরকারের সোশ্যাল মিডিয়া চ্যানেলের এক বিবৃতিতে জার্মানির বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, দেশের গর্ব ও ঐক্যের এই মুহূর্ত উদযাপনে সরকারি ও বেসরকারি খাতের সবাইকে ছুটি দেওয়া হলো।
প্রেসিডেন্ট নোবোয়া ছেলেকে নিয়ে মেটলাইফ স্টেডিয়ামে থেকেই দলের খেলা দেখেছেন। ২-১ গোলে জয়ের পর তিনি স্টেডিয়াম বক্সে উদযাপনের ভিডিও পোস্ট করেন। সংবাদপত্র ‘এল কোমারসিও’ তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, ‘আমি খেলোয়াড়দের ও কোচকে ধন্যবাদ জানাই, অনেক সমালোচনা, অপমান সত্ত্বেও এবং যে কঠিন মুহূর্তের তারা মুখোমুখি হয়েছিল, সেগুলো সামাল দিয়েছে এবং পুরো দেশের জন্য এই বিশাল আনন্দ নিয়ে এসেছে।’
‘ই’ গ্রুপের তৃতীয় দল ইকুয়েডর প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। একই গ্রুপে জার্মানি হয়েছে চ্যাম্পিয়ন এবং আইভরি কোস্ট রানার্সআপ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২