শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের ইন্তেকাল
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৯.১০.২০২৫ ২:০২ এএম |


 স্থানীয় সরকার  বিশেষজ্ঞ তোফায়েল  আহমেদের ইন্তেকালনিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তোফায়েল আহমেদের একমাত্র জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
তাঁর হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়েছিল বলে জানান জামাতা সরোয়ার জাহান। তিনি বলেন, হৃদযন্ত্রে সমস্যা ছাড়াও ফুসফুসে সংক্রমণ হয়েছিল তোফায়েল আহমেদের। আজ বুধবার বিকেলে তাঁর হৃদযন্ত্রে রিং পরানোর জন্য অস্ত্রোপচার কক্ষেনেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের প্রস্তুতি চলার মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টেনেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তোফায়েল আহমেদকে দাফন করা হবে বলে সরোয়ার জাহান জানিয়েছেন।
অধ্যাপক তোফায়েল আহমেদ স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
ফুটবলের মহারণ শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২