শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
হংকং ম্যাচের আগে ছিটকে গেলেন এক ফরোয়ার্ড
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১২:০৬ এএম আপডেট: ০৩.১০.২০২৫ ১:২০ এএম |


 হংকং ম্যাচের আগে ছিটকে গেলেন এক ফরোয়ার্ড

৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ। এই ম্যাচের এক সপ্তাহ আগে বাংলাদেশ স্কোয়াড থেকে ফরোয়ার্ড মোঃ ইব্রাহিম ছিটকে গেছেন। ইব্রাহিম আজই জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাচ্ছেন। টিম ম্যানেজম্যান্ট বিষয়টি নিশ্চিত করেছে। হাটুর ব্যাথা সেরে স্বাভাবিক অনুশীলনে ফিরতে আরো ২-৪ সপ্তাহ লাগবে ইব্রাহিমের।
গত দুই দিন থেকে হংকংয়ের জন্য অনুশীলন শুরু করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে সবাইকে প‚র্ণাঙ্গভাবে পাচ্ছেন না। প্রথম দিন মোহামেডানের ৬ ফুটবলার যোগ দেননি।
গতকাল মোহামেডানের ফুটবলাররা আসলেও তারিক কাজী, তপু বর্মণ, আল আমিন ও সুমন রেজা ফিট না থাকায় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে ফুটবলারদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে কোচিং স্টাফ।
হংকং ম্যাচের জন্য জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ডিফেন্ডার জাহিদ শান্ত ও গোলরক্ষক পাপ্পু হোসেনকে যোগ করেন। ইব্রাহিম আজ ছিটকে যাওয়ায় এখন স্কোয়াড সংখ্যা দাড়িয়েছে ২৯ জনে। হামজা ও সামিত যথাক্রমে ৬ ও ৭ অক্টোবর ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২