বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫ আগস্টের পর হিন্দু সম্প্রাদায়কে ভয় দেখানো হতো: হাসনাত আব্দুল্লাহ
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ১২:৪৯ এএম আপডেট: ০১.১০.২০২৫ ১:৩৮ এএম |


 ৫ আগস্টের পর হিন্দু  সম্প্রাদায়কে ভয় দেখানো হতো: হাসনাত আব্দুল্লাহ   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের পরে হিন্দু সম্প্রদায়কে ভয় দেখানো হতো, কাউকে পূজা করতে দেওয়া হবে না,  জোর করা হবে।  এমন কোন বিপত্তি  কি এখানে হয়েছে ? এতদিন আপনাদেরকে একটা মিথ্যা ভয় দেখানো হতো?  আমাদের হিন্দু-মুসলিমের এই সম্প্রীতিটা ধরে রাখতে হবে ।
 মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে  দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামে পূজামন্ডপ পরিদর্শন এসে তিনি এসব কথা বলেন । এ সময় তিনি পূজায় আগত নারীদের শাড়ি উপহার দেন  ও মন্ডপে নগদ অর্থ প্রদান করেন।
হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, বিশ্বাসগত জায়গায় আমাদের একটি পার্থক্য আছে । কিন্তু আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এখানে হিন্দু ব্যবসায়ীরা আছে  মুসলমান ব্যবসায়ীরা আছে সবাই মিলে মিশে চলাফেরা করছে । শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সবাই মিলেমিশে লেখাপড়া করছে । 
তিনি বলেন, দেবিদ্বারের বেশিরভাগ ব্যবসায়ী হিন্দু ধর্মের কিন্তু আমরা কোনদিন শুনি নাই এদের সাথে কোন ঝামেলা হয়েছে । সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবসময় বজায় থাকবে । এনসিপির পক্ষ থেকে আমরা সব সময় সহযোগিতা অব্যাহত রাখব । এনসিপির এ নেতা আরও বলেন,  দেবিদ্বারের রাস্তা ঘাটের উন্নয়নে ইতিমধ্যে ৩৩৮ কোটি টাকা বরাদ্দ এসেছে। আপনাদের এই রাস্তাঘাট উন্নয়ন করা হবে। দেবিদ্বারের এমন কোন এলাকা নেই যেখানে ভাঙ্গাচোরা রাস্তা নেই। এসব রাস্তাঘাটের সংস্কার করা হবে। 
হাসনাত আবদুল্লাহ  হিন্দু সম্প্রদায়ের নারীদের উদ্দেশ্য করে বলেন,  আপনারা ঘরের গৃহিনী,  আপনাদের সন্তানদের স্কুলে পাঠাবেন লেখাপড়া করাবেন এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমরা সবাই মিলে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২