বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
দ্রুত বিচার ও ফাঁসির দাবি
তানভীর দিপু।।
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৪ পিএম |

কুমিল্লায় মা-মেয়ে হত্যার ঘটনায় কুবি শিক্ষার্থীদের বিক্ষোভকুমিল্লায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃত আসামি কবিরাজ মোবারক হোসেনের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী নগরীর কান্দিরপাড় পূবালি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর হত্যার ঘটনা গোটা জাতিকে নাড়া দিয়েছে। এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো সমাজের জন্য হুমকি। তারা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, “আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার সম্পন্ন হোক এবং আসামির ফাঁসি কার্যকর করা হোক।”
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে নগরীর কালিয়াজুরী এলাকার নেলী কটেজ থেকে তাহমিনা বেগম (৪৫) ও তার মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিনের (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ কবিরাজ মোবারক হোসেনকে গ্রেফতার করে। 
পরবর্তীতে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক জানান, ঝাড়ফুঁকের মাধ্যমে মা-মেয়েকে অচেতন করার পর প্রথমে সুমাইয়াকে ধর্ষণ করেন এবং পরে শ্বাসরোধে হত্যা করেন। এ সময় মেয়েকে রক্ষার চেষ্টা করলে মা তাহমিনাকেও হত্যা করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২