বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
১০ বছরে বেড়েছে ৩৫ কোটি ইসলাম ধর্মে অনুসারী
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম |

১০ বছরে বেড়েছে ৩৫ কোটি ইসলাম ধর্মে অনুসারীবিশ্বব্যাপী ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েই চলেছে। ২০১০ সাল থেকে পরবর্তী ১০ বছরে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে। 
সম্প্রতি পিউ রিসার্চের ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এক গবেষণায় এ তথ্য সামনে এসেছে। 
২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত চালানো এই গবেষণায় বলা হয়, খ্রিষ্টধর্ম এখনও বিশ্বের সবচেয়ে বড় ধর্ম। বিশ্বের মোট ২৩০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী। তবে, ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে ব্যবধান দিনদিন কমে আসছে। ২০১০ সালের পর থেকে বিশ্বে খ্রিষ্টান জনসংখ্যা প্রায় ১ দশমিক ৮ শতাংশ কমেছে। অন্যদিকে, বিশ্বজুড়ে মুসলিম অনুসারীর সংখ্যা বেড়েছে। 
সলাম এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম। বর্তমানে প্রায় ২০০ কোটি মানুষ ইসলাম ধর্মের অনুসারী, যা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ। ২০১০ সাল থেকে ইসলাম ধর্মে প্রায় ৩৫ কোটি নতুন মানুষ বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যা খ্রিষ্টধর্মের চেয়ে প্রায় তিন গুণ বেশি এবং অন্যান্য সব ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি।

পিউ রিসার্চের গবেষণা বলছে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে ধর্মান্তরের ভূমিকা খুবই সামান্য। ইসলাম ধর্মে এই প্রবৃদ্ধি মূলত প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধির ফল। মুসলিমদের সন্তানের সংখ্যা অন্য সব বড় ধর্মের অনুসারীদের তুলনায় বেশি এবং মুসলিমরা তুলনামূলক কম বয়সী। ইসলামই একমাত্র ধর্ম, যেখানে যারা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন, তাদের সংখ্যা ধর্মত্যাগী ব্যক্তিদের চেয়ে বেশি।
দিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দু। এই ধর্মের অনুসারী ১২০ কোটি মানুষ। ২০১০ সাল থেকে এই ধর্মের অনুসারী ১২ কোটি ৬০ লাখ বেড়েছে। গত এক দশকে ইহুদি ধর্মের অনুসারীও প্রায় ১০ লাখ বেড়েছে। এই ধর্মের অনুসারী বিশ্বের মোট জনসংখ্যার ০ দশমিক ২ শতাংশেই রয়েছে। শিখ, বাহাইসহ অন্যান্য ধর্মে মানুষের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি।
অন্যদিকে, বৌদ্ধধর্মের অনুসারী কমেছে। ২০১০ সালের তুলনায় ২০২০ সালে এই ধর্মের অনুসারী কমেছে ১ কোটি ৮৬ লাখ। তবে, কোনো ধর্মের সঙ্গে সম্পর্ক নেই এমন মানুষের ক্ষেত্রে দেখা গেছে উল্টো চিত্র।
বিশ্বে সবচেয়ে বেশি ধর্মহীন মানুষের বসবাস চীনে। সেখানে প্রায় ১৩০ কোটি মানুষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন। বিশ্বে কোনো ধর্মের বিশ্বাসী নন, এমন মানুষের সংখ্যা প্রায় ২০০ কোটিতে পৌঁছেছে, যা ২০১০ সাল থেকে ২৭ কোটি বেড়েছে। সূত্র: মিডল ইস্ট আই












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২