শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় কাজীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:০৯ এএম আপডেট: ২৮.০৮.২০২৫ ১:৩৪ এএম |




 কুমিল্লায় কাজীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের  অভিযোগ, তদন্ত কমিটি গঠনবশিরুল ইসলাম: 
কুমিল্লার বুড়িচং উপজেলার ২নং বাকশীমূল ইউনিয়নের বিবাহ ও তালাক নিবন্ধনকারী কাজী মাওলানা মো. আফজল হোসাইনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং প্রশাসন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
অভিযোগে বলা হয়েছে, কাজী আফজল হোসাইন অর্থের বিনিময়ে বাল্যবিবাহ সম্পন্ন করাসহ জোরপূর্বক অতিরিক্ত ফি আদায়, নকল কাবিননামা সরবরাহ এবং বিদেশগামীদের কাছ থেকে ইংরেজি কাবিননামার জন্য ২০-৩০ হাজার টাকা পর্যন্ত দাবি করতেন। এছাড়া কাবিন সংশোধন বা নকল প্রদানের জন্য গ্রাহকদের নিকট থেকে ৩-৫ হাজার টাকা পর্যন্ত আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। তার অধীনে কাজ করা একাধিক এজেন্টকেও তিনি হয়রানি ও হুমকি দিয়েছেন।কাতার প্রবাসী অভিযোগকারী মো. রুহুল আমিন জানান, স্ত্রীকে বিদেশ নেওয়ার জন্য কাবিননামার কপি চাইলে কাজী আফজল প্রথমে অস্বীকার করেন। পরে ৩০ হাজার টাকা দিলে তিনি কাবিন নামা ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে আমি কোর্টের মাধ্যমে কাজটি শেষ করি। এজন্য আমি গত ১৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি।
অভিযুক্ত কাজী আফজল হোসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এসব অভিযোগ করা হয়েছে। একটি চক্র আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তদন্তে সত্য বেরিয়ে আসবে। এ সময় তিনি আরো জানান,  তার অধীনে কাজ করা আবুল হোসেন নামে এক কাজী এগুলোর সাথে জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। 
এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর আমরা একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন হাতে আসার পর জেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২