শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
তিতাসে ১২ মামলার আসামি সন্ত্রাসী বুলেটকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:১৬ এএম আপডেট: ০৫.০৮.২০২৫ ২:৫১ এএম |



 তিতাসে ১২ মামলার আসামি সন্ত্রাসী বুলেটকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশকবির হোসেন, তিতাস ।।
সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ১২ মামলার আসামি সন্ত্রাসী ডাকাত রকিবুল ইসলাম বুলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ । রবিবার দিবাগত রাতে তিতাস থানার ওসি মো: শহিদ উল্ল্যাহর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কদমতলী এলাকায় বুলেটের নানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকিবুল ইসলাম বুলেট (৩০) উপজেলার তারিয়াকান্দি গ্রামের আঃ লতিফের ছেলে, অপর আরেক সহযোগী পাকির আলীর ছেলে ছোট মামুনকে (২৫) গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদ উল্ল্যাহ বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বুলেটের অবস্থান শনাক্ত করে তার নানার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে আরেক সহযোগী ছোট মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃত ছোট মামুনের কাছে থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সকালে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
ফুটবলের মহারণ শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২