রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
বিএনপির নেতৃত্বে সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে -ড. রশিদ আহমদ হোসাইনী
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:৫৮ এএম আপডেট: ০২.০৮.২০২৫ ৩:০৮ এএম |


    বিএনপির নেতৃত্বে সমৃদ্ধ রাষ্ট্র গঠনে  সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে  -ড. রশিদ আহমদ হোসাইনীমোহাম্মদ আবদুর রহিম।। মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের মাগফিরাত কামনা, আহতদের সুস্থতা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় লাকসাম উপজেলা-পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ আগস্ট) বিকাল ৫টায় লাকসামের আনছারিয়া ফাউন্ডেশনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ এর নির্বাহী সদস্য, সাবেক -এরপর ৪ এর পাতায়। 
ডাকসুর সদস্য ও যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী।
এ সময় তিনি বলেন, মাইলস্টোন ট্রাজেডি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বিষয়টি ছিল অনাকাঙ্ক্ষিত। ট্রাজেডির পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ভূমিকা রেখে আসছে।
তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যেন আর কোনো ফ্যাসিবাদের স্থান না হয়, সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি বিএনপির নেতৃত্বে সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।
লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, মো. বেলায়েত হোসেন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলা উদ্দিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মাইন উদ্দিন সাকিব, মনোহরগঞ্জ উপজেলা যুবদল নেতা মো. ইয়াছিন, লাকসাম সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনছারিয়া ফাউন্ডেশনের খতিব মুফতি ইব্রাহিম খলিল।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২