হাজী
জহিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ছাতা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১
আগস্ট) কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের ঢুলিপাড়ায় ফাউন্ডেশন কার্যালয়ের সামনে
এ আয়োজন করা হয়।
৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে শহিদের
স্মরণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর
বিএনপির সাধারণ সম্পাদক ও হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা
ইউসুফ মোল্লা টিপু।
প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ মোল্লা টিপু বলেন,
আমরা মানুষের কল্যাণে রাজনীতি করি। যে কোন মানবিক কাজে আপনাদের পাশে থাকবো।
যে কাজ করলে মানুষের উপকার হয়, আমরা সে কাজটি করবো। মাদক, সন্ত্রাস ও
চাঁদাবাজমুক্ত কুমিল্লা সকলের আন্তরিক সহযোগীতা কামনা করি।
ছাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামাল উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এরশাদ উল্লাহ বোখারী।
ফাউন্ডেশনের
সদস্য হাজী আবুল হাসেম, প্রফেসর নুরুল হুদা, আঞ্জু মিয়া, কাজী গোলাম
মোস্তফা, আব্দুল হান্নান, একরামুল হক সুজন,মনির হোসেন, জাকির হোসেন,
মামুনুল ইসলাম রিপন,আনোয়ার হোসেন মহসীন, মোঃ জালাল হোসেন, আবুল কাশেম,
শাহানাজ বেগম, সাকিরুল ইসলাম জয়, জাহিদুল ইসলাম আকাশ, জাবিরসহ হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র
কোরআন তিলোয়াত করেন মাওলানা শাহাদাত হোসেন। প্রসঙ্গত, এ বছরের ২৭ জুন
যাত্রা শুরু করে হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশন। ফাউন্ডেশনটি মাদক দ্রব্য
নির্মূল, গরিব ও মেধাবী ছাত্রদের সহায়তা এবং সমাজের উন্নয়নমূলক কাজে অবদান
রাখার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে নগরীর ১৯নং ওয়ার্ডে বিভিন্ন
সামাজিক কাজ করছে হাজী জহিরুল ইসলাম ফাউন্ডেশন।
