শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
বিসিবিতে রদবদল : এইচপিতে গেলেন শাহরিয়ার নাফিস, অপারেশন্সে জামাল বাবু
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:১৩ এএম আপডেট: ০২.০৮.২০২৫ ৩:০৭ এএম |




  বিসিবিতে রদবদল : এইচপিতে গেলেন শাহরিয়ার নাফিস, অপারেশন্সে জামাল বাবু
বিসিবির কর্মকর্তা পর্যায়ে রদবদল করা হতে পারে কদিন ধরেই গুঞ্জন ছিল। অবশেষে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসকে বদলি করা হয়েছে এইচপিতে। আর এইচপির ইনচার্জ জামাল বাবুকে আনা হয়েছে ক্রিকেট পরিচালনা বিভাগে। 
২০২১ সালে সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন শাহরিয়ার নাফীস। মাঠের ক্রিকেট ছাড়ার পর যোগ দিয়েছিলেন বিসিবিতে। ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের দায়িত্ব পান নাফীস। এরপর সেই ২০২১ সাল থেকে চলতি সময় অবধি কাজ করছিলেন সেখানেই। 
তবে পরিচালনা বিভাগে আর থাকছেন না শাহরিয়ার নাফীস। নতুন করে ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের। ম্যানেজারের দায়িত্ব নিয়ে শিগগিরই যোগ দেবেন নতুন কর্মস্থলে। 
এদিকে এইচপি বিভাগের ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন জামাল বাবু। তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এইচপি থেকে সরিয়ে নতুন করে ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার পদে বসানো হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২