শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
বক্সিং রিংয়ে বোনের মার খাওয়া দেখে ভয় পেয়েছিলেন আফঈদা
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১:০৮ এএম আপডেট: ০১.০৮.২০২৫ ১:৫৪ এএম |




 বক্সিং রিংয়ে বোনের মার খাওয়া দেখে ভয় পেয়েছিলেন আফঈদা
জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে বোন আফরা খন্দকারের ফাইনাল নিশ্চিতের দিন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আফঈদা খন্দকার। ইভেন্ট শেষে বড় বোনকে অভিনন্দন জানিয়ে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক বলেছিলেন, ‘আপু, ফাইনালে জিততে হবে।’
বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনে অনূর্ধ্ব-২০ দলের এশিয়ান কাপ বাছাই খেলতে লাওস যাওয়া উপলক্ষ্যে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শেষ করে তিন সতীর্থ ফুটবলার নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আফঈদা। আফরা ও আফঈদার বাবা-মা আগে থেকেই থেকেই ছিলেন। মেয়ে আফঈদা স্টেডিয়ামে প্রবেশ করতেই বাবা-মা তাকে নিয়ে জায়গা করে নেন গ্যালারিতে।
যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ছিলেন ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে ফেবারিট। জিতেছেন ফেবারিটের মতো খেলেই। ৫-০ ব্যবধানে জিতে দেশের ঘরোয়া প্রতিযোগিতায় অভিষেক আসরেই স্বর্ণ জিতেছেন ৩১ বছর বয়সী বক্সার জিনাত।
৯ মিনিটের লড়াইয়ের পুরো সময়ই বড় বোনকে উৎসাহ দিয়েছেন আফঈদা খন্দকার। ‘সাবাশ সাবাশ’ ‘মার, মার, মার’-গ্যালারিতে বাবা-মায়ের সঙ্গে বসে বোনের জন্য এভাবেই গলা ফাটিয়েছেন নারী ফুটবল দলের অধিনায়ক। তবে শেষ পর্যন্ত তার বোন জিততে পারেননি। 
খেলা শেষে হোটেলে ফেরার আগে আফঈদা খন্দকার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান এভাবে, ‘উনার (জিনাত ফেরদৌস) সঙ্গে যে তিন রাউন্ড খেলছেন, এটাই আমার ভালো লাগছে। বোন যখন মার খাচ্ছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আপু ভালো খেলে হেরেছে।’













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২