বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
বাড়ছে তাপমাত্রা কমছে বৃষ্টি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ১২.০৭.২০২৫ ২:২৪ এএম |




  বাড়ছে তাপমাত্রা কমছে বৃষ্টিনিজস্ব প্রতিবেদক: টানা ৫ দিন বৃষ্টির পর সারাদেশে কমেছে বৃষ্টিপাত। এ অবস্থায় তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আগামী সোমবার পর্যন্ত এ বৃষ্টিপাত কম হতে পারে। এরপর বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিনের তুলনায় আজ দেশে তাপমাত্রা বেড়েছে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বর্ষাকালে বৃষ্টি না হলে গরম বেড়ে যায়। আগামী ২/৩ দিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এরপর আবার কিছুটা কমতে পারে। লাগাতার বৃষ্টি না হলে বৃষ্টির পর ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
দেশের সর্বোচ্চ ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের আবহাওয়ার স্টেশনগুলোতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২