রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
শতভাগ পাস মাত্র ২২টি প্রতিষ্ঠানে
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ১১.০৭.২০২৫ ২:২০ এএম |


  শতভাগ পাস মাত্র  ২২টি প্রতিষ্ঠানে২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ১,৭৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এ বছর শতভাগ পাস করেছে মাত্র ২২টি প্রতিষ্ঠান, যা মোট প্রতিষ্ঠানের মাত্র ১.২২ শতাংশ।তবে হতাশাজনকভাবে জেলার একটি বিদ্যালয়ে সব শিক্ষার্থী ফেল করেছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গড় পাশের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, জেলার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর হাই স্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৩২ জন শিক্ষার্থী। কিন্তু এদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।

শিক্ষাবোর্ড চেয়ারম্যান জানান, ফলাফলে বৈচিত্র্য এবং কিছু প্রতিষ্ঠানের শূন্য পাসের বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২