শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহরাস্তিতে প্রশাসনের অভিযানে নিষিদ্ধ ভেসাল জাল পুড়িয়ে ধ্বংস
মোঃ জামাল হোসেন, শাহরাস্তি
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৩৮ এএম |



চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভেসাল জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) উপজেলার বিভিন্ন খাল-বিলে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা’র নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। অভিযানে খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি এবং ছোট মাছ নিধনের জন্য ব্যবহৃত নিষিদ্ধ ভেসাল জালসমূহ চিহ্নিত করে তা অপসারণের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জব্দ করা জালগুলো একই দিন রাতেই উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল রক্ষার লক্ষ্যে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্যই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা।
স্থানীয় জনগণ প্রশাসনের এই উদ্যোগে স্বাগত জানান। এবং সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে মাছের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২