সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
চৌদ্দগ্রামে খালে ময়লা ফেলায় দুই ভাঙারী দোকান সিলগালা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ২৪.০৬.২০২৫ ১:৫৭ এএম |



 চৌদ্দগ্রামে খালে ময়লা ফেলায়  দুই ভাঙারী দোকান সিলগালাচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফুটপাথ অবৈধ দখল, খাল নালায় ময়লা আবর্জনা ফেলা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন। এ সময় বিভিন্ন মালামাল জব্দ, প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা করা হয়।
জানা যায়, রোববার পৌরসভা প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে খাল নালায় ময়লা আবর্জনা না ফেলতে ভাঙারি দোকান ও ফলের আড়ৎদারকে সতর্ক করা হয়। এছাড়া সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ দেয়া হয়। সোমবার (২৩ জুন) বিকেলে বাজার এলাকায় অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। এসময় খালে আবর্জনা ফেলা ও সরকারি জায়গায় মালামাল রাখার অপরাধে নতুন সড়কের পাশে খায়ের মার্কেটে দুইটি ভাঙ্গারি দোকান সিলগালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এরপর মহাসড়কের উপর ও ফুটপাথে অবৈধ দোকানের মালামাল জব্দ করা হয় এবং আছু শাহ ফকির রোডের মাথায় এক দোকানিকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কের তৃপ্তি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্ততের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত একমাস বিভিন্ন খাল ডোবা নালা পরিষ্কার করা হয়। এরপর খাল ডোবা নালার আশপাশের প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয় ময়লা আবর্জনা না ফেলতে। নির্দেশ অমান্য করে খালে ময়লা ফেলার অপরাধে দুইটি ভাঙারি দোকান সিলগালা ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ফুটপাথ দখল করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় একজনকে ১ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্ততের অপরাধে ভোক্তা অধিকার আইনে একটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আংশিক কমিটি অনুমোদন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২