মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
মুরাদনগরে লাইব্রেরির ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ
উন্নত সমাজ গঠনে শিক্ষা ও জ্ঞানচর্চার বিকল্প নেই
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১:০৮ এএম আপডেট: ২০.০৬.২০২৫ ২:০৫ এএম |


উন্নত সমাজ গঠনে শিক্ষা ও জ্ঞানচর্চার বিকল্প নেইমো. হাবিবুর রহমান/সাজ্জাদ হোসেন ঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শিক্ষা মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম। শিক্ষা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, তাদের চিন্তাভাবনা ও জীবনযাত্রার মান উন্নত করে। উন্নত সমাজ গঠনে শিক্ষা ও জ্ঞানচর্চার বিকল্প নেই। শিক্ষা এবং জ্ঞান মানুষের জীবনকে উন্নত করে এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে। একটি শিক্ষিত সমাজ বিভিন্ন সমস্যা সমাধানে আরও কার্যকর হতে পারে এবং উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে পারে। জ্ঞানচর্চা মানুষকে নতুন কিছু শিখতে, নতুন ধারণা তৈরি করতে এবং তাদের চারপাশের বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। 
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৃহস্পতিবার বিকেলে ঢাকার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার মুরাদনগরে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী। 
ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা প্রকৌশলী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো, সাহিদ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, ভেটেরেনারী সার্জন ডাঃ জিনাত, সহকারী প্রোগ্রামার রাফিদ উদ্দিন, উপজেলা ডেভেলাপমেন্ট ফেসিলিটেটর ছফিউল্লাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরো বলেন, উন্নত সমাজ গঠনে সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা ও জ্ঞানচর্চা। তাই প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১১ জেলার ৪৪টি উপজেলায় করা হয়েছে। এ স্বপ্নে সবাইকে সামিল হয়ে জ্ঞানকে আমাদের উত্তরণের পথ করার আহবান জানান।   














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২