বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
পতাকা বৈঠক করে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:৫৭ এএম |


ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক করে ১৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারিপাড়া বিএসএফ কোম্পানি কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন বাঘাডাংগা কোম্পানির খোসালপুর বিওপি কমান্ডারকে ১৬ বাংলাদেশিকে আটকের বিষয়ে জানান। পরে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে বিজিবিকে অনুরোধ করে পতাকা বৈঠক আহ্বান করে। বিএসএফ ও বিজিবির দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্যে বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৮৫-আর (পিলার) এর নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। ফেরত নেওয়া ১৬ জনকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।
বিজিবি জানায়, ওই ১৬ বাংলাদেশি নাগরিক দীর্ঘদিন অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া বিএসএফ সদস্যরা ১৬ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের ভেতর থেকে আটক করে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এখনো আমরা এ ধরনের কাউকে পাইনি। হয়ত অফিসিয়াল কার্যক্রম শেষে বিজিবি তাদের থানায় সোপর্দ করবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২