শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৭, এলাকায় আতঙ্ক
ইসমাইল নয়ন।।
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৮:৩৭ পিএম |

ব্রাহ্মণপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৭, এলাকায় আতঙ্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাইয়ে গতকাল ( ৮ জুন ) রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত একটি কালো রংয়ের পাগলা কুকুরের কামড়ে ৭ জন আহত হয়েছে। এ নিয়ে এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে। 

কুকুরের কামড়ে আহতরা হলো, উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা বেগম ( ৫৭ ), জাকির হোসেনের স্ত্রী রোকসানা আক্তার ( ৩২ ), সাজেদুল ইসলাম সাজুর ছেলে মো. গোলাম নূর ( ৯ ), এনামুল হকের ছেলে সাইম ( ১৩ ), দ্বীন ইসলামের ছেলে নাঈম ( ১৮ ), সিদ্দিকুর রহমানের ছেলে সিয়াম ( ১৯ ) ও মিন্টু মিয়ার ছেলে ফারুক ইসলাম ( ৪০ )। 

জানা গেছে, উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই এলাকায় কালো রঙের একটি পাগলা কুকুর গতকাল রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক স্থানে আহতদের কামড়িয়েছে। ধারণা করা হচ্ছে কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, কুকুরের কামড়ে আহত রোগীদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২