রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
নির্বাচনের মূল রোড ম্যাপ দিবে ইসি : আসিফ মাহমুদ
কুমিল্লা প্রতিনিধি।।
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ৮:৩৪ পিএম আপডেট: ০৯.০৬.২০২৫ ১১:২১ পিএম |

নির্বাচনের মূল রোড ম্যাপ দিবে ইসি : আসিফ মাহমুদ

এলজিআরডি, ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সম্ভাব্য সময় দেয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। আগে রাজনৈতিক দলগুলোর একটি ভাবার বিষয় ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে।  কিন্তু এখন তো মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। এছাড়া আমরা অনেক জনকল্যানমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় মানুষের দৈনন্দিন সেবা। এদিকটা চিন্তা করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের বিষয় নির্বাচন কমিশন কে বলতে পারি। সরকার আগে থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইতিবাচক ছিল। 
তিনি আজ সোমবার সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। কুমিল্লা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান,  অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
গণমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ আরো মন্তব্য করে বলেন, সোশ্যাল মিডিয়ার গুজব যখন মূলধারার গনমাধ্যমে উঠে আসে তখন তা দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২