বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ১২:০১ এএম |

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশযুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে এক মাসের মধ্যে ঢাকা ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আগামীকাল থেকে ছুটিতে যাওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘আসাদ আলম সিয়ামকে নতুন পররাষ্ট্র সচিব হিসাবে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে তাকে দেশে ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’


এক মাস সময় কেন প্রয়োজন হবে জানতে চাইলে তিনি বলেন, ‘একজন রাষ্ট্রদূত হঠাৎ করে কর্মরত দেশ ত্যাগ করতে পারেন না। নিয়ম অনুযায়ী ওই দেশের নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের পর রাষ্ট্রদূত দেশ ত্যাগ করেন।’

এদিকে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামকে সচিব পদমর্যাদায় উন্নীত করার জন্য এসএসবিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছে একটি সূত্র।

অন্যদিকে ১১ ব্যাচের কর্মকর্তা রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত সচিব করা হচ্ছে। আগামী মাসের ২০ তারিখে অবসর-পূর্ব ছুটিতে যাবেন তিনি। ওই দিবস বা তার আগ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে কাজ করবেন বলে জানিয়েছে আরেকটি সূত্র।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন দু-একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিজে থেকে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন মো. জসীম উদ্দিন












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২