শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
দাউদকান্দিতে ছুরিকাঘাতে শাকিল হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার
আলমগীর হোসেন, দাউদকান্দি
প্রকাশ: রোববার, ১৮ মে, ২০২৫, ১:৪৫ এএম আপডেট: ১৮.০৫.২০২৫ ২:১৯ এএম |





 দাউদকান্দিতে ছুরিকাঘাতে শাকিল হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার দাউদকান্দির বিটেশ্বরে শালিসি বৈঠক শেষে ছুরিকাঘাতে শাকিল হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থান পুলিশ। শুক্রবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরকোটা গ্রামের জাকির মোল্লার ছেলে মোহাম্মদ হাফিজ (২৫), মোহাম্মদ সাদ্দাম মিয়া (২৩) এবং নায়েব আলীর ছেলে জাকির মিয়া।
শনিবার দুপুরে নিহত শাকিলের মা নিলুফা বেগম বাদি হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জনের না উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫/২০জনের নামে মামলা করেছেন।
মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ জুনায়েত চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যায় বিটেশ্বর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটা শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষ বাহির হয়ে যাওয়ার সময় মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ সাদ্দাম মিয়ার ছুরির আঘাতে মোঃ শাকিল হোসেন (২৮) গুরুতর আহত হয়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়।
প্রাথমিকভাবে জানা গেছে গত বুধবার মোটরসাইকেলকে সাইট দেয়া নিয়ে হাফিজ সিএনজি চালক হৃদয়কে মারধর করেন। হৃদয় ও নিহত শাকিল মামাতো ফুফাতো ভাই। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সালিশ বৈঠক হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
কুমিল্লায় বাসচাপায় আহত ছাত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২