রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
মুরাদনগরে গোমতী নদীর তীরথেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ১:৩২ এএম আপডেট: ১৭.০৫.২০২৫ ২:০৫ এএম |


  মুরাদনগরে গোমতী  নদীর তীরথেকে  অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীর বেরীবাঁধ ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের দিলালপুর, ধনীরামপুর ও মুরাদনগর এলাকায় গোমতী নদীর বেরীবাঁধ এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থানীয় লোকজন দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলো। এসব অবৈধ স্থাপনা অপসারণ করতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়া হলেও স্থানীয় ব্যবসায়ী ও দখলদাররা ওই নোটিশগুলো আমলে  নেয়নি। বৃহস্পতিবার গোমতীর বেরীবাধেঁর উত্তর তীরে প্রায় এক কিঃ মিঃ এলাকাজুড়ে ৪টি পাকা স্থাপনাসহ প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।
মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, নোটিশ ও মাইকিংকরার পরও অভৈধ দখলদাররা কোন প্রকার কর্ণপাত করেনি। ফলে দীর্ঘদিন অবৈধ ভাবে দখল করে রাখা পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড করা জমি উদ্ধার করা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।  














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২