শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৪৪ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৭ এএম |


 ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে বৃদ্ধার  মরদেহ উদ্ধার ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম ভূইয়া চেয়ারম্যান বাড়ী সংলগ্ন পুকুরে থেকে মমিনা বেগম ( ৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গতকাল ১২ মে (সোমবার) সকালে পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মৃত মমিনা বেগম উপজেলার দুলালপুর গ্রামের অহেদ আলীর স্ত্রী। সে মৃগী রোগী ছিল বলে পরিবারের লোকজন জানায়।
এ ব্যপারে দুলালপুর গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার জানান, রোববার সন্ধ্যা থেকে বৃদ্ধা মমিনা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন তাকে সারারাত আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরিবারের সবার ধারণা রোববার সন্ধ্যার কোন এক সময় পুকুরের পানিতে ডুবে সে মারা যায়। সোমবার সকালে নিহতের লাশ পানিতে ভেসে উঠলে এলাকার লোকজন ব্রাহ্মণপাড়া থানায় খবর দিলে পুলিশ নিহতের লাশ পুকুরের থেকে উদ্ধার করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) অমৃত মজুমদার জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২