বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লার ময়নামতিতে স্টিল মিলে ডাকাতি
মোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
প্রকাশ: রোববার, ৪ মে, ২০২৫, ১:২৮ এএম আপডেট: ০৪.০৫.২০২৫ ২:১১ এএম |


কুমিল্লার ময়নামতিতে স্টিল মিলে ডাকাতি কুমিল্লার ময়নামতি এলাকার সাকুরা ষ্টীল মিলস্ নামের একটি কারখানায় শুক্রবার রাতে দুর্র্ধষু ডাকাতি সংঘঠিত হয়। এসময় কমপক্ষে কোটি টাকার মালামাল লুট হয়।পুলিশ,কারখানাসহ একাধিক সুত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কাটাজাঙ্গাল সংলগ্ন এলাকায় সাকুরা ষ্টীল মিলস্ নামের একটি রড ফ্যাক্টরীতে ২ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সীমানা প্রাচীর টপকে একদল ডাকাত প্রবেশ করে দু’জন কর্তব্যরত দারোয়ানকে চোঁখমুখ বেঁধে ফেলে। পরে তাদের থেকে চাবি নিয়ে মিলের অভ্যন্তরে প্রবেশ করে সেখানে থাকা ১৩/১৪ জন কর্মকর্তা-কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মী করে কারখানার মসজিদের ভিতর নিয়ে হাত-মুখ বেঁধে রাখে। এরপর বিপুল পরিমান তামা ও পিতলের তারের মোটা ক্যাবল, বিভিন্ন ভারী যন্ত্রাংশ, ৭০ থেকে ৮০ টি ভারী বৈদ্যুতিক মোটর লুট করে ট্রাকযোগে পালিয়ে যায়। মিলের ম্যানেজার আব্দুল মুকিত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে মিলটি বন্ধ রয়েছে। সংস্কার শেষে নতুন করে চালু করতে মিলটিতে কাজ করছিল কর্মকর্তা-কর্মচারীরা। এঅবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে গতকাল ভোর রাত পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে। মিলস্ সংলগ্ন বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির আইসি শহীদুল্লাহ প্রধান জানান, শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত যেকোন সময় মিলে ১৫/২০ জনের ডাকাত দল প্রবেশ করে মালামাল লুটে নেয়। ডাকাতি হওয়া মালামালের পরিমান এখনো নিরুপন করা সম্ভব হয়নি।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ,(ওসি) আজিজুল হক জানান,ওসি তদন্তকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে স্থানীয় একটি সুত্র জানায়, পিবিআই ও ঘটনাস্থল পরদর্শন করেছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২