রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:১৪ এএম |

পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনপ্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে ‘ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারের’ অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (২০ এপ্রিল) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা এসব কথা বলেন। 

তিনি বলেন, ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং গণঅভ্যুত্থানপন্থী প্ল্যাটফর্মকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। 


তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও অপরাধীদের আড়াল করে ছাত্রদল এখন মিডিয়া ট্রায়ালে নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও সদস্য হত্যাকাণ্ডে জড়িত নয়— এটি ভিডিও ফুটেজেই পরিষ্কার। 


সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনাস্থলে উপস্থিত কিছু শিক্ষার্থীর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য যেমন ছিলেন, তেমনি ছাত্রদলের নেতাকর্মীরাও ছিলেন। তবে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা অনুচিত বলেও মত দেন উমামা ফাতেমা।

তিনি বলেন, ছাত্রদলের বিভ্রান্তিকর প্রচার আসলে গণতান্ত্রিক ছাত্র আন্দোলন দমনের অপচেষ্টা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপেক্ষ, স্বচ্ছ ও প্রমাণভিত্তিক তদন্ত হোক, যাতে প্রকৃত অপরাধীরা বিচারের আওতায় আসে এবং নিরীহ কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়। 

সংগঠনটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলে এবং সরকারের প্রতি এসব ঘটনার দায় নেওয়ার আহ্বান জানায়। 

সম্মেলনের শেষদিকে সংগঠনটির নেতারা পারভেজ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে দেশের সব শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গণতান্ত্রিক ছাত্রসংগঠনগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২