শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ১:৩৮ এএম |


 সাবেক গাড়ি চালককে হত্যার  হুমকি দিলেন সূচিস্টাফ রিপোর্টার: নিজের সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের অব্যাহতি প্রাপ্ত মেয়র তাহসিন বাহার সূচি। বুধবার রাতে ঐ গাড়ি চালককে ভয়েস ম্যাসেজের মাধ্যমে পঙ্গু করে দিয়ে হত্যার হুমকি প্রদান করেন। ঐ গাড়ি চালকের নাম মো: সুমন। করোনা মহামারীর পূর্বে তাকে চাকুরিচ্যুত করা হয় এবং প্রাণভয়ে তিনি কুমিল্লা ছেড়ে অন্যত্র বসবাস করছেন। 
সাবেক গাড়ি চালককে হত্যার হুমকি দিলেন সূচি
বিভিন্ন সূত্রে জানা গেছে, বুধবার কুমিল্লা শহরের বাগিচাগাওয়ের “ব” আদ্যক্ষরের এক যুবকের সাথে সুচির সাবেক গাড়ি চালক সুমনের দেখা হয়। ঢাকার উত্তরায় তিনি আত্মগোপন করে আছেন। ঐ যুবক তার বন্ধু সূচিকে বিষয়টি জানিয়ে দেন। এরপর পালিয়ে থাকা সুচি বুধবার দিবাগত রাত ১২টা ৫০মিনিটে তার বাংলাদেশী মোবাইল নাম্বার সংযুক্ত হোয়াটসঅ্যাপে সুমনকে একবার এবং রাত ১টায় আরেকবার ফোন করেন। কিন্তু সাবেক গাড়ি চালক সুমন কল রিসিভ করেন নি। পরে রাত ১টা ২০মিনিটে অব্যাহতিপ্রাপ্ত মেয়র সূচি অশ্লিল শব্দ ও বাক্য সমৃদ্ধ একটি ভয়েস ম্যাসেজ পাঠান। ঐ রেকর্ডের শব্দ ও বাক্য প্রকাশযোগ্য নয় এবং ভয়েস ম্যাসেজে সুমনকে মাদকাসৃক্ত বলে উল্লেখ করেন। 
সাবেক গাড়ি চালক সুমন জানান, দীর্ঘ ১২ বছর তিনি সূচি ও রনির গাড়ি চালক ছিলেন। বিশেষ একটি ঘটনা দেখার কারণে তাকে চাকুরিচ্যুত করে কুমিল্লা ছেড়ে যেতে বলা হয়। করোনা মহামারীর পূর্বেই প্রাণভয়ে তিনি কুমিল্লা ছেড়ে যান । যে কারণে তাকে চাকুরিচ্যুত করা হয় তা কাউকে বললে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। 
বুধবার ঢাকার উত্তরার ফ্ল্যাটে অবস্থানরত ঐ যুবক আমাকে দেখে সূচি ম্যাডামকে জানিয়ে দেয়। এরপর রাতে ফোন না ধরায় আমাকে ভয়েস মেসেজ পাঠান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২