শনিবার ২১ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২
দুই শিশুকে যৌন নিপীড়ন বৃদ্ধ গ্রেফতার
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:০২ এএম আপডেট: ১৪.০৪.২০২৫ ২:৩৭ এএম |




 দুই শিশুকে  যৌন নিপীড়ন বৃদ্ধ গ্রেফতারচৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় ওমর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভিকটিম এক শিশুর পিতা মোঃ জাফর। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। 
মামলায় উল্লেখ করা হয়, শ্রীপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মোঃ জাফরের স্ত্রী জেসমিন আক্তার এক সপ্তাহ আগে গজারিয়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যায়। শনিবার বিকেলে গজারিয়া গ্রামের ওমর আলী কোদালের জন্য আবদুল হামিদের বাড়িতে আসে। এ সময় আবদুল হামিদসহ পরিবারের লোকজন পাশের ক্ষেতে মরিচ তুলছিল। বাড়ির পশ্চিম পাশের একটি ঘরে দুই শিশু খেলছিল। বাড়িতে কাউকে না দেখে ওমর আলী ওই দুই শিশুর সাথে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে জোরপূর্বক শরীরের বিভিন্নস্থানে স্পর্শসহ শ্লীলতাহানি করে। ভয়ে ওই শিশু চিৎকার করলে পরিবারের লোকজন এগিয়ে আসলে ওমর আলী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওমর আলীর বিচার চেয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুই শিশুকে নিপীড়নের ঘটনায় ওমর আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পরিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে ওমর আলীকে জেলে পাঠানো হয়েছে’। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মহান একুশে ফেব্রুয়ারি
অমর একুশে আজ
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
কুমিল্লার ইফতারি বাজারে জিলাপির দোকানে ক্রেতাদের দীর্ঘ সারি
ন্যাপ নেতা জাকির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২