বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২
বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:০২ এএম আপডেট: ১৪.০৪.২০২৫ ২:৩৬ এএম |



 বার্ডে স্বাস্থ্য ক্যাডারের  বিশেষ বুনিয়াদী  প্রশিক্ষণ কোর্স উদ্বোধন১৩ এপ্রিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৮৩ এবং ১৮৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ডা. মো. জয়নাল আবেদীন টিটো। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরও বলেন, চিকিৎসকগণ সরাসরি নাগরিক সেবায় নিয়োজিত। ক্যাডার সার্ভিসে যারা জনসেবায় নিয়োজিত তাঁদের উৎকৃষ্ট অংশ হচ্ছে চিকিৎসকবৃন্দ। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য আহবান জানান। প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন এবং কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন ১৮৪ তম ব্যাচের এর কোর্স পরিচালক, যুগ্ম-পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা) জনাব আফরীন খান, এবং জনাব কাজী ফয়েজ আহমেদ, সহকারী পরিচালক (গবেষণা) ও সহকারী কোর্স পরিচালক ১৮৩ তম ব্যাচ। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৮৪তম ব্যাচের সহকারী কোর্স পরিচালক জনাব ফারুক হোসেন সহকারী পরিচালক (ক্রীড়া) । উল্লেখ্য যে উক্ত প্রশিক্ষণ কোর্স ২ টিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর ১০০জন কর্মকর্তা অংশগ্রহন করেছেন।




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে রোজা শুরু বুধবার
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরা
সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪৯ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করল বিএনপি
রোজায় স্কুল বন্ধ রাখতে হাই কোর্টের আদেশ স্থগিত
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
এমপি-মন্ত্রিদের শপথ আজ
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২