শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় হাজীজালাল উদ্দিন ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ২:৩০ এএম আপডেট: ২৩.০৩.২০২৫ ২:৪১ এএম |



 ব্রাহ্মণপাড়ায় হাজীজালাল উদ্দিন  ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণনিজস্ব প্রতিনিধি।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে হাজী জালাল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণী কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে ওই ইউনিয়নের এক হাজার তিনশো গরীব, অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ঈদ-উল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী ও অন্যান্য ঈদ উপহার বিতরণ করা হয়।
এ উপলক্ষে হাজী জালাল উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী জালাল উদ্দিন সরকার জানান, আমাদের ফাউন্ডেশন প্রতিবছরই ঈদের সময় এ ধরনের কর্মসূচি আয়োজন করে থাকে। এটি তাদের মানবিক দায়বদ্ধতা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস। তিনি বলেন, "আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী হাজী জালাল উদ্দিন ফাউন্ডেশনের মধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, যাতে তারা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে পারে।"
বিতরণী অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার ছেলে মাঈন উদ্দিন রানা ও মহিউদ্দিন রিয়াজ। পরিচালনা করেন শশীদল ফুল কুড়ি চাইল্ড একাডেমির প্রধান মামুনুর রশীদ।
এ ছাড়া অনুষ্ঠানে শশীদল ভিলেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তফা কামাল, সমাজসেবক মো. শফিকুল ইসলাম, মোখলেছুর রহমান, হাজী ফরিদ উদ্দিন, ডা. এমএ খালেক, সাদেক আহমেদ, শামসুল ইসলাম মালু, নুরুল ইসলাম মেম্বার, ময়নাল হোসেন, হাজী নুরুল ইসলাম, তাজুল ইসলাম মাস্টার, এমদাদুল হক মাস্টার ও মো. ইয়াসিন আরাফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ আয়োজনের মাধ্যমে হাজী জালাল উদ্দিন ফাউন্ডেশন এলাকার দরিদ্র জনগণের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দেয়ার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২