বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২
কুমিল্লায় ৫ অবৈধ ইটভাটা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ২:০৬ এএম আপডেট: ১৬.০৩.২০২৫ ২:২৩ এএম |



 কুমিল্লায় ৫ অবৈধ ইটভাটা সিলগালা,  ৫ লাখ টাকা জরিমানানিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় ৫টি অবৈধ ইটভাটার কার্যক্রম সিলগালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ভাটা মালিকপক্ষকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ৷ শনিবার দুপুরে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মো. রায়হানুল ইসলাম নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে ফায়ার সার্ভিস এবং দেবিদ্বার থানা পুলিশের সদস্য সহযোগিতা করেন। 
সিলগালা করা ইট ভাটা গুলো হল - দেবিদ্বার চর বাকর এলাকার এলাকার ফাইভস্টার ব্রিকফিল্ড, মুনিয়া এন্টারপ্রাইজ, দেবিদ্বার ব্রিকফ্লিড, রাসেল এন্টারপ্রাইজ, কেএনবি ব্রিকফিল্ড। ভ্রাম্যমান আদালতের নির্দেশনায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাৎক্ষনিকভাবে ইটভাটা গুলোর চুল্লি নিভিয়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মো. রায়হানুল ইসলাম জানান, এই ৫ টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। তারা অনিয়ম করে লাইসেন্স ব্যতীত দীর্ঘ দিন ভাটা পরিচালনা করে আসছিলো। নিয়ম মেনে লাইসেন্স গ্রহন না করা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। 
তিনি আরো জানান, ইটভাটাগুলো চাইলে নিয়ম মেনে লাইসেন্স সংগ্রহ করে আবার পরিচালনা শুরু করতে পারবে। সিলগালা করার পাশাপাশি প্রতিটি ভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
কুমিল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
এলো খুশির ঈদ
সৌদি আরবে ঈদ শুক্রবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
সৌদি আরবে ঈদ শুক্রবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২