শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জুনিয়র ডেভিস কাপ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:২৬ এএম আপডেট: ১৩.০৩.২০২৫ ২:১২ এএম |


গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টারে বাংলাদেশ

মালয়েশিয়ার কুচিংয়ে ডেভিস কাপ জুনিয়র টেনিস প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দল ২-১ ব্যবধানে গুয়ামকে পরাজিত করেছে। গত পরশু দিন প্রথম খেলায় বাংলাদেশ একই ব্যবধানে প্যাসিফিক ওশানিয়াকে হারিয়েছিল। ফলে দুই ম্যাচ জিতে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
আজ দ্বিতীয় খেলায় প্রথম এককে বাংলাদেশের মো: রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিও এর নিকট পরাজিত হন। ফলে ম্যাচে ১-১ সমতা হয়।
দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে পরাজিত করলে বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়।
বাংলাদেশ জুনিয়র পুরুষ টেনিস দল আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করছে। সম্প্রতি বাহরাইনে বিশ্ব জুনিয়র টেনিস (অনূর্ধ্ব-১৪) টুর্নামেন্টের এশিয়ান অঞ্চলের প্রাক বাছাইয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে। এই পর্যায়ে যা বাংলাদেশের অন্যতম সেরা সাফল্য।
সেই দলের অন্যতম সদস্য কাব্য গায়েন জুনিয়র ডেভিস কাপেও রয়েছেন। মালিয়েশিয়ায় জুনিয়র ডেভিস কাপের আগেই মেয়েদের টুর্নামেন্টে অবশ্য বাংলাদেশ ভালো ফলাফল করতে পারেনি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২