শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেবিদ্বার হত্যা মামলায় যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ৯ মার্চ, ২০২৫, ১:৩৫ এএম আপডেট: ০৯.০৩.২০২৫ ২:২১ এএম |



  দেবিদ্বার হত্যা মামলায়  যুব মহিলালীগ  নেত্রী গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: দুটি হত্যাসহ অন্তত ছয়টি মামলার আসামি কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের সদস্য তানিয়া আক্তার বিথিকে গ্রেপ্তার করছে পুলিশ। শনিবার (৮মার্চ) দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 
তানিয়া আক্তার বিথি দেবিদ্বার পৌরসভার ছোটআলমপুর মাস্টার বাড়ির মোখলেছুর রহমানের মেয়ে। সে দেবিদ্বারের সাবেক এমপি আবুল কালাম আজাদের সক্রিয় সমর্থক ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
পুলিশ জানায়, গত ৪ আগস্ট আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও ৫ই আগস্ট আমিনুল ইসলাম সাব্বির হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে। ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলার সাথে সরাসরি যুক্ত থাকার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়ে। সরকার পতনের পর থেকে বিথি আত্মগোপনে ছিলেন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াস বলেন, তানিয়া আক্তার বিথিকে তার নিজ বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় মোট ৬ টি মামলা রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২