শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্বর্বস্ব কেড়ে নিলেন ডাকাত দল
ত্রিপল মুড়িয়ে পিকআপ ভ্যানে করে আসে ডাকাতরা, থানা থেকে ৫শ গজ দুরে ঘটে এই ঘটনা
তানভীর দিপু।।
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৪ পিএম |

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্বর্বস্ব কেড়ে নিলেন ডাকাত দলঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ডাকাত দল হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে নাইমুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসীর স্বর্বস্ব কেড়ে নিয়েছে। নাইমুল ইসলাম চট্টগ্রামের জোড়ারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের আবুল খায়েরের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মহাসড়কের ফালগুনকরা মাজার নামক স্থানে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলজার আলম। থানা থেকে মাত্র ৫শ গজ দুরে এমন ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় প্রবাসী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জন ডাকাতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে প্রবাসী নাইমুল ইসলাম উল্লেখ করেন, তিনি দীর্ঘ ১৯ মাস পরে বুধবার রাত ১১টায় কুয়েত থেকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তার পারিবারিক সদস্যদের নিয়ে তাদের ভাড়া করা মাইক্রোবাস চট্ট মেটো চ- ১১-২৭৮৬ যোগে বাড়ীর উদ্দেশ্যে রওনা হন রাত পোনে ১টা। রাত ২টার পর তারা মহাসড়কের মেঘনা ব্রীজ পাড় হয়ে একটি হোটেলে যাত্রা বিরতি শেষ করে পুনরায় বাড়ীর উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরা মাজার এলাকায় ভোড় ৬টা ২০ মিনিটে পৌছালে পিছন থেকে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান বাম দিকে প্রবেশ করে তাদের বহনকৃত মাইক্রোবাসটিকে চাপা দেয়। এই সময় মাইকোবাসটির চালক শাহাদাত হোসেন মাইকো্টি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা ৮-১০ জনের ডাকাত দল মুখোশ পরে হাতে ধারালো অস্ত্র নিয়ে নেমে মাইক্রোবোসটির দরজা জানালা ভাংচুর করে অস্ত্রের মুখে প্রবাসী আমিনুল ইসলাম, পিতা আবুল খায়ের নিকট আত্মীয় নুরুল ইসলামকে অস্ত্রমুখে জিম্মি করে ফেলে প্রবাস থেকে আনা মুল্যবান মালামালের তিনটি কাটুন একটি হ্যান্ড লাগেজ দুই ভরি স্বর্ণ নগদ টাকা ও দুইশত কুয়েতি দিনার লুট করে নিয়ে ডাকাত দল চলে যায়। পরে তাদের নিকট আত্মীয় নুরুল ইসলাম জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করলে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছায়। এর পর তাদেরকে থানায় নিয়ে আসে।
প্রবাসীর বাবা আবুল খায়ের বলেন, ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল ৮-১০ জন। সকলের মুখ বাধা এবং সবার হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল। তারা পিকআপ ভ্যানে করে এসে ডান দিকে প্রবেশ করে তাদের বহনকৃত মাইকোবাসটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে করে মাইক্রোবাসটির গতি কমে আসে। ডাকাত দলের ধ্বাক্কায় মাইক্রোবাসটি মহাসড়কের পাশে মাটিতে চলে আসে। তিনি আরও বলেন, ডাকাত দল পিকআপন ভ্যানে করে আসে এবং ত্রিপাল মোড়ানো অভস্থায় থাকায় এটি যে ডাকাত দল তা অনুমান করতে পারেনি।
নিকট আত্মীয় নুরুল ইসলাম বলেন, চৌদ্দগ্রাম থানা থেকে মাত্র ৫শ গজ দুরত্ব হবে ঘটনাস্থলটি। ডাকাতি সংঘটিত হওয়ার পর আমি জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল দিলেও প্রায় ৩০ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
মাইক্রোবাসের চালক শাহাদাত হোসেন বলেন, ডাকাত দলের সদস্যরা পিকআপ ভ্যানে করে ত্রিপাল মুড়িয়ে এসে আমার ডান দিকে অতর্কিত ভাবে প্রবেশ করে মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে করে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ার উপক্রম হয়েছিল। আমি অনেক কষ্টে গাড়ীটি নিয়ন্ত্রন করি। এরপর তারা পিকআপ ভ্যান থেকে নেমে মাইক্রোবোসটির দরজা জানালা ভেঙ্গে ধারালো দা চেনি দিয়ে আমাদের জিম্মি করে ফেলে এবং টাকা পয়সা সহ মূল্যবান সকল মালামাল লুট করে নিয়ে যায়।

মিয়া বাজার হাইওয়ে থানার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পোছানোর আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তবে সামনেই মহাসড়কের সিসি ক্যামেরা থেকে আমরা ডাকাত দলকে সনাক্ত করার চেষ্ট করছি।

চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গুলজার আলম বলেন, ডাকাত দলের কবলের স্বীকার প্রবাসী নাইমুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আমরা অভিযোগ পেয়ে মহাসড়কের সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী ডাকাত দলকে সনাক্ত করতে চেষ্টা করে যাচ্ছি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২