শুক্রবার ২০ মার্চ ২০২৬
৬ চৈত্র ১৪৩২
‘ভাষা আন্দোলনে কুমিল্লার সাংস্কৃতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা আজ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ এএম |



বিনয় সাহিত্য সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ভাষা আন্দোলনে কুমিল্লার সাংস্কৃতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা। এছাড়াও কবিতা পাঠ, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন বিনয় সাহিত্য সংসদের নির্বাহী সদস্য সাংবাদিক খায়রুল আহসান মানিক।
মূল প্রবন্ধ পাঠ করবেন বিনয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাহবুব।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ নিজামুল করিম। তিনি একুশের সংকলন ‘ফাগুনের আগুন’ এর মোড়ক উন্মোচন করবেন। আলোচনা করবেন বিশিষ্ট লেখক অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।
সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরের ধারা সাংস্কৃতিক সংগঠনের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন একুশ উদযাপন পর্ষদের সদস্য সচিব সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
কুমিল্লায় সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
এলো খুশির ঈদ
সৌদি আরবে ঈদ শুক্রবার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ইকরা কমিউনিটি ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত
কুমিল্লার ৩ মন্ত্রী ও ৯ এমপি কে কোথায় ঈদ করবেন-
বরুড়ায় গণপিটুনিতে যুবকের মৃত্যু
প্রধানমন্ত্রীর উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা
সৌদি আরবে ঈদ শুক্রবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২