বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা উত্তর ছাত্রলীগের সেক্রেটারি গ্রেপ্তার
শাহীন আলম:
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪১ এএম আপডেট: ১৯.০২.২০২৫ ১:৫০ এএম |


 কুমিল্লা উত্তর ছাত্রলীগের সেক্রেটারি গ্রেপ্তারকুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেপ্তার রুবেল গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল হত্যা মামলার ৫ নম্বর এজহার নামীয় আসামী। এছাড়াও তার বিরুদ্ধে একই দিনে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যাচেষ্টা মামলাও রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাইফুল ইসলাম রুবেল  দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের সফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। তিনি বলেন, সোমবার দিবাগত রাত দেড়টায় তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে। মঙ্গলবার তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২