শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২
মুরাদনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান খসরু গ্রেপ্তার
মুরাদনগর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ১৮.০২.২০২৫ ২:১৭ এএম |


  মুরাদনগরের সাবেক  উপজেলা চেয়ারম্যান খসরু গ্রেপ্তার  কুমিল্লার মুরাদনগরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম খসরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে ঢাকার কলাবাগান থানাধীন গ্রীন রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মরহুম সৈয়দ আব্দুল কুদ্দুসের ছেলে। সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু ২০১৪-২০১৯ সাল পর্যন্ত মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান সৈয়দ আব্দুল কাইয়ুম খুসরুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলাবাগান থানায় তার বিরুদ্ধে পুরনো মামলা ছিল। সেই মামলায় রবিবার রাতে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ হবে: মন্ত্রী ইয়াছিন
আজ কুমিল্লা সফরে আসছেন মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
ন্যাপ নেতা জাকির হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
কুমিল্লায় টিসিবি পণ্য বিক্রিতে ওজনে কারচুপি; ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে বাড়তি ২০ টাকা ধরলেন জেলা প্রশাসক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
যুবদল নেতা ওমর ফারুককে কুপিয়ে আহত
রোজায় বন্ধ থাকছে স্কুল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২