রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
বাংলাদেশ থেকে আপলোড হওয়া ১ কোটি ১৬ লাখ ভিডিও মুছলো টিকটক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৯ পিএম |

বাংলাদেশ থেকে আপলোড হওয়া ১ কোটি ১৬ লাখ ভিডিও মুছলো টিকটকনীতিমালা না মানায় বাংলাদেশ থেকে আপলোড করা ১ কোটি ১৬ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। কমিউনিটি গাইডলাইন অনুযায়ী যার বেশিরভাগই মুছে গেছে স্বয়ংক্রিয়ভাবে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিটিআরসি ও টিকটকের যৌথ আয়োজনে ডিজিটাল নিরাপত্তা সম্মেলনে এই তথ্য জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন, টিকটকের আউটরিচ অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার সিদরা জলিল। জানান, ৯৬ শতাংশ ভিডিও সরানো হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সুবাদে ৯৯ ভাগ ভিডিও আলাদাভাবে সরাতে হয়নি।
এ সময় বিটিআরসি চেয়ারম্যান জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। বাংলাদেশ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় না, বরং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে চায়। যেখানে ব্যবহারকারী নিজেই ক্ষতিকর ও বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পর্কে সচেতন হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২