শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
অফিস-বাসায় ২৫ ডিগ্রির নিচে এসি চালালে লোডশেডিং করা হবে
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৫ পিএম |

অফিস-বাসায় ২৫ ডিগ্রির নিচে এসি চালালে লোডশেডিং করা হবেআসন্ন রমজানে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিবালয়, অফিস, ব্যাংক, বাসাবাড়ি ও মসজিদে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামানোর পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেছেন, বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলোতায়নে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে একটি অধিবেশনের শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ উপদেষ্টা বলেন, শীতকালে আমাদের বিদ্যুতের চাহিদা থাকে ৯ হাজার মেগাওয়াট। গরমকালে তা বেড়ে দাঁড়ায় ১৭-১৮ হাজার মেগাওয়াট। এর দুটো কারণ হচ্ছে সেচ ও এসির ব্যবহার। সেচ যেহেতু খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট, তাই এটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। তবে এসির যে ব্যবহার, এটা যদি পরিমিত আকারে ব্যবহার করা যায়, তাহলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়।
তিনি আরও বলেন, আমরা দায়িত্ব নিয়ে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা পেয়েছি। বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির মূল্য পরিশোধে আমাদের বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতেও আমরা আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার সবরকম আয়োজন নিয়েছি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গ্রাম থেকে শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে পাঠানো হবে: শিক্ষামন্ত্রী
লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি
হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২