শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কারাগারে কুমিল্লার সাবেক পুলিশ সুপার মান্নান
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৬ এএম আপডেট: ১২.০২.২০২৫ ১:৪৪ এএম |


 কারাগারে কুমিল্লার সাবেক পুলিশ সুপার মান্নান
কুমিল্লার সাবেক পুলিশ সুপার আবদুল মান্নানকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিলেটের পুলিশ সুপার ছিলেন সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মান্নান। আন্দোলনের সময় মান্নান তার নিজ কার্যালয়ে ছাত্রলীগকে অস্ত্রশস্ত্র রাখার সুযোগ দিয়েছিলেন বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে।
গত শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়। রোববার সেখান থেকে সিলেটে নেওয়া হয়। বিকাল ৪টার দিকে হাজির করা হয় আদালতে। ১৫ মিনিটের মধ্যেই তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত ২৭ আগস্ট তাকে বদলি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যায় জড়িত থাকার অভিযোগে সম্প্রতি গ্রেফতার চার পুলিশ কর্মকর্তার নানা অপকীর্তি একের পর এক বেরিয়ে আসছে। এর মধ্যে গ্রেফতার হওয়া সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান সম্পর্কে জানা গেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিলেটের পুলিশ সুপার ছিলেন সদ্য গ্রেফতার হওয়া আব্দুল মান্নান। ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন ৬ জন। ৫ আগস্ট সরকার পতনের পর গোপনে সিলেট ছাড়েন এসপি মান্নান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২