বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
অপারেশন ডেভিল হান্ট:
কুমিল্লায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪২ এএম আপডেট: ১০.০২.২০২৫ ২:২১ এএম |



কুমিল্লায় আওয়ামীলীগ, যুবলীগ  ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তারনিজস্ব প্রতিবেদক: অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মী গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে কুমিল্লার মুরাদনগর, সদর দক্ষিণ ও উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের গ্রেপ্তার করে। 
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার তিনজন হলেন- মুরাদনগর উপজেলার ৫ নম্বর পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জীবন মিয়া (৪৫), দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের যুবলীগের সদস্য আলাউদ্দিন অজি (৪৮) এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদর দক্ষিণ উপজেলার একটি ইউনিয়নের সদস্য ফয়সাল তানভীর তামিম (১৭)।
গ্রেপ্তারদের মধ্যে ছাত্রলীগ কর্মী ফয়সাল তানভীর তামিমকে শিশু আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগ নেতা জীবন মিয়ার বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা রয়েছে। আর যুবলীগ কর্মী আলাউদ্দিন অজি ৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গুলি করে বাবু নামের একজনকে হত্যার মামলায় এজাহারনামীয় আসামি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের সাথে অপারেশন ডেভিল হান্টের যৌথ অভিযান ছিল। ওই অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পূর্বে তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলাসহ থানায় বিভিন্ন মামলা রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
লালমাইয়ের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২