রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পিং
‘দেশের প্রয়োজনে প্রশিক্ষিত বিএনসিসি সদস্যরা সশস্ত্রবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে’
তানভীর দিপু
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১:৩৯ এএম আপডেট: ২২.০১.২০২৫ ১:৫৪ এএম |


‘দেশের প্রয়োজনে প্রশিক্ষিত বিএনসিসি  সদস্যরা সশস্ত্রবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে’বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বলেছেন, দেশ মাতৃকার বৃহত্তর স্বার্থে সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশিক্ষিত বিএনসিসি দৃঢ় প্রত্যয়ে কাজ করতে পারবে এবং এবং এ কাজে বিএনসিসি কখনো পিছপা হবে না। রেজিমেন্টাল ক্যাম্পিংয়ের বহুমাত্রিক প্রশিক্ষণগুলোকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে প্রশিক্ষণের যে মূললক্ষ্য তা অর্জিত হবে। 
তিনি আজ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পিং২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 কুমিল্লা লালমাই সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই রেজিমেন্ট ক্যাম্পিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্যারেড এডজুডেন্ট ছিলেন- ক্যাডেট আন্ডার অফিসার আহসান উল্লাহ । অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ময়নামতি রেজিমেন্ট এর রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স।
বিএনসিসির কার্যক্রম বহুলাংশ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বিএনসিসি মহাপরিচালক আরো বলেন, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বন্যা কবলিত এলাকায় স্বেচ্ছাসেবীর ভূমিকায় বিএনসিসি সারাদেশে সুনাম করিয়েছে। আর্ত মানবতার সেবায় রক্তদান, নিরক্ষরতা দূরীকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ, বৃক্ষরোপন অভিযান, মাদক ও সন্ত্রাসবিরোধী রেলি বিভিন্ন কর্মকান্ডে বিএনসিসি সদস্যরা সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখছে। 
১৪ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপি ক্যাম্পিংয়ে বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের অধীনে ১০টি জেলার ৫ টি ব্যাটালিয়নে ৬ টি কন্টিনজেন্ট রেজিমেন্টাল ক্যাম্পিং ও প্যারেডে অংশ নেন। এবারের ক্যাম্পিংয়ে অংশ নিয়েছে ৬০০ জন বিএনসিসি সদস্য। 
১০ দিনের ক্যাম্পিংয়ে ফায়ারিং, ক্রীড়া, বিতর্ক ও সাংস্কৃতিক প্রশিক্ষণ ও প্রতিযোগিতায়ও অংশ নেন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের সদস্যরা। 
এবারের ময়নামতি রেজিমেন্টাল ক্যাম্পিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৬ বিএনসিসি ব্যাটালিয়ন। রানার আপ হয়েছে যুগ্ম ভাবে ৭ ও ৮ বিএনসিসি ব্যাটালিয়ন। 
পুরুষ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ক্যাডেট হওয়ার গৌরব অর্জন করেছেন ক্যাডেট আন্ডার অফিসার শান্ত দেবনাথ। মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হয়েছেন সার্জেন্ট অনামিকা আক্তার অনন্যা। 
ক্যাম্পিংয়ে জুনিয়র ডিভিশনে শ্রেষ্ঠ ক্যাডেট হয়েছেন ৬ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাডেট কর্পোরাল সালেহ সাইদ মারজুক। 
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২