বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর বৈঠক;
সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বের বিষয়ে অবহিতকরণ
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ২১.০১.২০২৫ ১:৩৫ এএম |



সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের  গুরুত্বের বিষয়ে অবহিতকরণরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা-৭ (চান্দিনা) নির্বাচনী এলাকা থেকে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন।
এসময় চীনকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের আহ্বান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বের বিষয়ে অবহিত করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২.১৫টা পর্যন্ত রাজধানীস্থিত চীনের দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে চীনের রাষ্ট্রদূতের নেতৃত্বে দুইজন প্রতিনিধি ও এলডিপির পাঁচজন নেতা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ মুঠোফোনে জানান- ‘রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও চীনকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগের জন্য অনুরোধ জানানো হয়।’
তাদের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন করার গুরুত্ব তুলে ধরেন। অন্তর্র্বতীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা এবং ন্যাশনাল ইউনিটি সুদৃঢ় করার বিষয়টিও রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
সাবেক এই প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, আমরা অন্তর্র্বতীকালীন সরকারকে জাতীয় সংসদ নির্বাচন সর্বাগ্রে করার বিষয়ে গুরুত্ব দিতে আহবান করেছি। এছাড়া নির্বাচন সম্পর্কে সুর্নির্দিষ্ট রূপরেখা চেয়েছি। এসব বিষয়েও চীনা রাষ্ট্রদূতকে অবহিত করেছি।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২