শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযান
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:৩৫ এএম আপডেট: ১৫.০১.২০২৫ ২:২১ এএম |

দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক


কুমিল্লায় দুটি অস্ত্র ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নগরীর অশোকতলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে জাকির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে লিটন (৪২)। পরে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত করকর্তা মোঃ মহিনুল ইসলাম জানান, দুই সন্ত্রাসীকে সেনাবাহিনী কোতয়ালী থানায় হস্তান্তর করেছে। সন্ত্রাসী জাকিরের বিরুদ্ধে দুই টি মামলা রয়েছে, একটি ৫ আগষ্ট গণঅভ্যুত্থান পরবর্তী মামলা। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তাদের জড়িত থাকারও অভিযোগ রয়েছে। 
সেনাবাহিনী থেকে প্রাপ্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরে জাকিরের দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দল রাতভর অভিযান চালিয়ে একই এলাকার সন্ত্রাসী লিটনকে (৪২) তার বাড়ি থেকে আটক করে। এসময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুইটি চীনা চাপাতি, দুইটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়। 
সেনাবাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, তাদের বিরুদ্ধে ৫ আগষ্ট গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষনের অভিযোগ রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২