বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত
প্রকাশ: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ১২:৩৪ এএম আপডেট: ১৩.০১.২০২৫ ১:০৭ এএম |

 দেশে এইচএমপি  ভাইরাস শনাক্ত





নিজস্ব প্রতিবেদক: এবার বাংলাদেশে শনাক্ত হলো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। আক্রান্ত ব্যক্তি একজন নারী।
রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আক্রান্ত নারী ভৈরবের বাসিন্দা। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডা. হালিমুর রহমান জানান, একজন নারীর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া গেছে। তবে তিনি ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত। যার মাঝে ভাইরাস হচ্ছে এইচএমপিভি ও ব্যাকটেরিয়া হচ্ছে ক্লেবসিয়েলা নিউমোনিয়া।
তিনি আরও বলেন, নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে এইচএমপিভির কারণে বেশি ক্ষতিগ্রস্ত না।
হিউম্যান মেটানিউমো ভাইরাস মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালী প্রভাবিত করে। ভাইরাসটি ২০০১ সালে প্রথম শনাক্ত হয়। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি প্রধান কারণ। সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
সারা দেশে ভূমিকম্প অনুভূত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২