শনিবার ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩
স্বর্ণের বিস্কুট ও কয়েনসহ বিএসএফর হাতে গ্রেফতার বাংলাদেশি
প্রকাশ: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ০৮.০১.২০২৫ ১:৪৫ এএম |

  স্বর্ণের বিস্কুট ও কয়েনসহ বিএসএফর  হাতে গ্রেফতার বাংলাদেশি
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তে পাচারের চেষ্টা রুখলেন বিএসএফ কর্মকর্তারা। প্রায় ৩৬ লাখ ৭৩ হাজার রুপির স্বর্ণ উদ্ধার করলো ১৪৬ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন। অভিযুক্তের  পরনে ছিল কালো রঙের লুঙ্গি। সেইখান থেকেই উদ্ধার হয়েছে বিপুল মূল্যের এই স্বর্ণ।
বিএসএফ সূত্রে খবর, এক ব্যক্তি বাংলাদেশ থেকে ওই ৩টি স্বর্ণের বিস্কুট নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চরভদ্র সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করতেই বিএসএফের হাতে ধরা পড়ে। তার চালচলন, কথাবার্তা দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। তারপর তল্লাশি চালাতেই উদ্ধার স্বর্ণ।
জেরায় বাংলাদেশি ওই যুবক জানিয়েছে, তার নাম নাঈম শেখ (২৫)। তল্লাসি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় তিনটি স্বর্ণের বিস্কুট ও একটি কয়েন। যার ভারতীয় মূল্য ৩৬ লাখ ৭৩ হাজার ৭৪৭ রুপি। তাকে গ্রেফতার করে পুলিশের তুলে দেওয়া হয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগেও মালদহ ও মুর্শিদাবাদ থেকেও কখনও স্বর্ণ কখনও বা রূপা উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, মাদক থেকে শুরু করে ফেনসিডিল উদ্ধার হয়েছিল।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২